জাতীয় প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে মেজর জেনারেল মো. সাইফুল আবেদীনকে নিয়োগ দেয়া হয়েছে। তিনি এর আগে বাংলাদেশ ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের (ডিএসসিএসসি) কমান্ড্যান্ট ছিলেন। বৃহস্পতিবার তাকে এ নিয়োগ দেয়া হয়।
একই সঙ্গে ডিজিএফআইয়ের বিদায়ী মহাপরিচালক মেজর জেনারেল আকবর হোসেনকে ৯ম ডিভিশনের জিওসি করা হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এ তথ্য যুগান্তরকে নিশ্চিত করেছে। আইএসপিআর সূত্র আরও জানায়, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাবেক মহাপরিচালক ও ৫৫ ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. নাজিম উদ্দিনকে সিজিএস পদে নিয়োগ দেয়া হয়েছে।
জেড





