গায়ে হলুদ অনুষ্ঠান চলাকালে বিদুৎস্পৃষ্ট হয়ে নাহিদা বেগম (৩৬) ও তার ছেলে আবদুল্লাহর(১৯) মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাতে মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার কনকসার গ্রামের এক বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহর মামা আমির হোসেন জানান, জেনারেটরের তারে রাখা ভেজা কাপড় সরানোর সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয় আব্দুল্লাহ। তাকে উদ্ধার করতে গিয়ে মাও জড়িয়ে পড়ে বিদ্যুতের তারে।

এ ঘটনার পর তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে রাত সাড়ে ১১টায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, আব্দুল্লাহর চাচা আক্তার হোসেনের বিয়ে ছিল বৃহস্পতিবার। শুক্রবার বউ ভাতের প্রস্তুতি চলছিল। আব্দুল্লাহর বাবা মোক্তার হোসেন সিঙ্গাপুর প্রবাসী। তাদের একমাত্র সস্তান আব্দুল্লাহ।

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এমকে