রাজধানীর মতিঝিল থেকে পাঁচ ভুয়া গোয়েন্দা পুলিশকে (ডিবি) আটক করা হয়েছে। রোববার তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে অস্ত্র, গুলি, ওয়াকিটকি, হাতকড়া উদ্ধার করা হয়েছে।

সোমবার সকালে পুলিশের গোয়েন্দা শাখা থেকে পাঠানো এসএমএস বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এ সময় একটি প্রাইভেটকারও উদ্ধার করা হয়। পরে মতিঝিলে সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

এমএনজে