নাশকতামূলক কর্মকাণ্ড দমনে ব্যর্থতার অভিযোগে রাজশাহী বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন খন্দকারকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।

রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মো. সামশুদ্দিন বুধবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বোয়ালিয়া মডেল থানা নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত। প্রতিদিন এখানে নানা ধরনের অপরাধ সংঘটিত হয়ে থাকে। কিন্তু ওসি নুর হোসেন খন্দকার এসবের অধিকাংশ ঘটনা দমনে ব্যর্থ হয়েছেন। একই সঙ্গে তিনি প্রশাসনিক কাজেও ব্যর্থতার পরিচয় দিয়েছেন। তাই তাকে বুধবার দুপুর ৩টার দিকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।

তিনি আরও বলেন, এখন থেকে থানার পরিদর্শক (তদন্ত) মাহমুদুল হাসান ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।

জেআই