প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার বিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে নড়াইল শহরের রূপগঞ্জ এলাকা থেকে দুই জনকে আটক করেছে সদর থানা পুলিশ।

মঙ্গলবার রাত দশটার দিকে কম্পিউটার ব্যবসায়ী মাসুম কম্পিউটার- এর দোকান থেকে দোকানের মালিক মাসুম হোসেন (২৪) ও তার দোকানের কর্মচারী জাহাঙ্গীর হোসেন (১৮) আটক করা হয়।

সদর থানা পুলিশের এসআই আমির জানান, মঙ্গলবার রাত ১০টার সময় মাসুম কম্পিউটার- এর দোকান থেকে বিজ্ঞান পরীক্ষার প্রশ্ন প্রিন্ট করার সময় তাদের আটক করা হয়। এ সময় ওই দোকান থেকে  বিজ্ঞানের প্রশ্নপত্র,  দু’টি কম্পিউটার ও ২১টি পাসপোর্ট জব্দ করা হয়।

এ ব্যাপারে মাসুম কম্পিউটারের দোকানের মালিক মাসুম হোসেন জানান, তিনি ইন্টারনেট থেকে এ প্রশ্ন ডাউনলোড করেছেন।

কেএইচ