বরিশালের হিজলা উপজেলায় তিন বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। আগ্নেয়াস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি ও মারধর করে ১৬ ভরি স্বর্ণালঙ্কার ও ৬০ হাজার টাকা নিয়ে গেছে ডাকাতরা।

উপজেলার কালিকাপুর গ্রামে সোমবার রাত ২টার দিকে স্থানীয় বাসিন্দা অমলচন্দ্র রায়, ডা. সুনিল ও নিতাই মালের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

অমলচন্দ্র রায় জানান, রাত ২টার দিকে ২০ থেকে ২৫ জন ডাকাত দরজা ভেঙে ঘরে ঢুকে অস্ত্র দেখিয়ে হত্যার হুমকি দিয়ে স্বর্ণালঙ্কার ও টাকা নিয়ে যায়।

ডা. সুনিল ও নিতাই মালের বাড়িতেও ডাকাতরা হামলা চালিয়ে টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে গেছে বলে জানিয়েছেন তিনি।

হিজলা থানার অফিসার ইন চার্জ (ওসি) গোলাম সরোয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকে ডাকাতদের আটক করতে আমারা পুলিশ প্রশাসন কাজ চালিয়ে যাচ্ছি।

কেএইচ