রাজধানীর চকবাজারের খাজে দেওয়ান এলাকায় দুর্বৃত্তদের গুলিতে সাদ্দাম হোসেন (২৫) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন।
চকবাজার খাজে দেওয়ান এলাকায় রোববার রাত ১২টার দিকে গুলিবিদ্ধ হন তিনি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেকে) হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।
স্থানীয়রা জানায়, সাদ্দাম নিউমার্কেটে একটি কাপড়ের দোকানে কাজ করে। রোববার রাতে ৫-৬জন যুবক তাকে গুলি করে পালিয়ে যায়। সাদ্দামের বাবার নাম আলম মিয়া।
এমই





