মাগুরা শ্রীপুর উপজেলার বরিশাট গ্রামের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও সমাজ সেবক মরহুম আব্দুল করিম মোল্লার দ্বিতীয় পুত্র ও বিশিষ্ট সাংবাদিক, মাগুরার বানীর সম্পাদক ও টাইমনিউজ বিডি, জেলা প্রতিনিধি মোঃ সাইফুল্লাহ এর মেঝভাই মোঃ ইসকেন্দার আলী মোল্লা (৫৮) আজ বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুরে নেওয়ার পথে কানাইপুর এলাকায় ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

মৃত্যু কালে তিনি স্ত্রী ১ পুত্র ৫ ভাই ২ বোন ও গুনগ্রাহী রেখে গেছেন। তিনি গত ১৬ জুন মঙ্গলবার সকালে মস্তিষ্কে রক্তক্ষরণ (ব্রেনস্ট্রোক) করে অসুস্থ হয়ে পরেন। প্রথমে তাঁকে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয় এবং সেখান থেকে বাড়ীতে নিয়ে আসা হয়।

আজ সকালে বাড়ি থেকে উন্নত চিকিৎসর জন্য ফরিদপুরের উদ্দেশ্য রওনা দিলে ফরিদপুরে নেওয়ার পথেই ইন্তেকাল করেন। আজ বাদ আছর তার নিজ বাড়ী বরিশাটে হাফেজ মাওলানা সালাউদ্দীনের ইমামতিতে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

মরহুমের জানাজা উপস্থিত ছিলেন, আল আমিন ট্যাষ্টের চেয়ারম্যান অধ্যাপক এমবি বাকের, অধ্যক্ষ মাহবুবুর রহমান, অধ্যাপক সাইদুর রহমান বাচ্চু, অধ্যাপক ফখরুদ্দিন মিজান, সাবেক শ্রীপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মোল্লা মিজানুর রহমানসহ আরও অনেকে।

এ ছাড়াও সহানুভূতি জানাতে আসেন মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক মোঃ শামিম আহমেদ খান, বিশিষ্ট সাংবাদিক মোখলেচুর রহমান, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি মুসাফির নজরুল, সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পল্টু, সাংবাদিক বিকাশ বাছাড়সহ আরও অনেকে।

শোক বানীতে তাঁরা শোকাহত পরিবারে প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে বলেন, মহান রব্বুল আলামীন যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর পরিবারের সদস্যদেরকে ধর্য্য ধরার তৌফিক দান করেন।

সাইফুল্লাহ/এএস