অস্ত্র ও গুলি জমা দিয়ে আত্মসমর্পণ করেছেন সুন্দরবনের ৬টি বনদস্যু বাহিনীর ৫৭ জন।

আজ (বুধবার) পৌনে ১টার দিকে তাঁরা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে আত্মসমর্পণ করেন।   

এরমধ্যে রয়েছেন- দাদা ভাই বাহিনীর ১৫ জন, হান্নান বাহিনীর ৯জন, আমির আলী বাহিনীর ৭জন, সূর্য বাহিনীর ১০ জন, ছোট সামসু বাহিনীর ৯জন ও মুন্না বাহিনীর ৭জন সদস্য। আত্মসমর্পণকালে তারা ৫৮টি অস্ত্র ও ১২৮৪ রাউন্ড গুলি জমা দেন।  

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন র‌্যাব-৬ এর পরিচালক খন্দকার রফিকুল ইসলাম।

এসময় আরও উপস্থিত ছিলেন- মত্স ও প্রাণী সম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, কেসিসির নব-নির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক, র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ, কোস্ট গার্ডের মহা-পরিচালক আওরঙ্গজেব চৌধুরী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ছয়জন সদস্য।

এমবি