ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেরপুর গ্রামে জমিজমার বিরোধের জের ধরে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৩ পুলিশসহ ১৫ জন আহত হয়েছেন।
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোজাম্মেল হক জানান, উপজেলার শেরপুর গ্রামের তোবারক হোসেন ও মাখনের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে সকালে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ২১ রাউন্ড রাবার ও শর্টগানের ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ চলাকালে এসআই সুনীলসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতরা শৈলকুপা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
এমএম





