রাজধানীর রামপুরার বনশ্রী এলাকায় নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে মোজাম্মেল হক মোজাম (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মোজামের বাড়ি রংপুরে। ময়না তদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী আখের আলী জানান, নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন মোজাম। এসময় পাশের একটি দেয়াল ধসে পড়লে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশের ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কেএইচ