প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে ইফতারের টাকায় ৫ হাজার লোকের মধ্যে খাদ্য বিতরণ করলেন সাদেক খান এমপি।
বিশ্ব অর্থনীতি মন্দা, যুদ্ধ মোকাবেলায়, মানুষ বাঁচাতে শেখ হাসিনার পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে অসহায় মানুষের পাশে দাড়ান তিনি। বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে তার নিজ কার্যালয়ে তিনি এ খাদ্য দাম কর্মসূচি পালন করেন। এসময় উপস্থিত ছিলেন,তার ছেলে এডভোকেট ফাহিম সাদেক খান এবং বেশ কয়েক জন কমিশনার।
এসময় সাদেক খান বলেন, প্রধানমন্ত্রীর আহ্বানে প্রতিটি আ’লীগের নেতা-কর্মীর উচিৎ গরিব অসহায় মানুষের পাশে দাড়ানো। দেশের একজন মানুষ যাতে অনাহারে না থাকে সেজন্যই আ’লীগ সরকার কাজ করে যাচ্ছে।
তিনি বলেন বিএনপি এবং তাদের দোষররা নির্বাচন বানচাল করার জন্য ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এজন্য মানবতার সেবার মাদ্যমেই এসব ষড়যন্ত্রের জবাব দেয়া হবে।
তিনি আরও বলেন,আমরা যদি প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে মানব সেবা করতে পারি তাহলে আগামী নির্বাচনে এর সুফল পাবো। খাদ্য দান কর্মসূচি আগামী ৩০ রমজান পর্যন্ত অব্যাহত থাকবে।





