লক্ষ্মীপুরের রায়পুর থানার এক উপ-পরিদর্শক (এসআই)নিহত হয়েছেন। নিহতের নাম আব্দুল জলিল। অসাবধানতাবশত নিজ বন্দুকের গুলি বেড়িয়ে এসে শরীরে লাগলে নিহত হন তিনি। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে রায়পুরের ফরিদগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে উপজেলার ফরিদগঞ্জে এলাকাবাসী বিদ্যুতের দাবিতে বিক্ষোভ করছিলেন। এসময় এসআই আবদুল জলিলসহ কয়েকজন পুলিশ সেখানে কর্মরত ছিলেন। রাত আনুমানিক ২ টার দিকে অসাবধানতাবসত নিজ বন্দুক থেকে একটি গুলি বেরিয়ে এসআই জলিলের গায়ে লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জেইউ