নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুনের মামলার রায় ঘোষণা উপলক্ষে সোমবার সকাল থেকেই নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
এদিন সকাল থেকে আদালত চত্বরের বাইরে নিরাপত্তা চৌকি বসিয়ে তল্লাশি করা হচ্ছে। এ সময় আইনজীবী ছাড়া অন্য কাউকে আদালত চত্বরে প্রবেশ করতে দেয়া হয়নি। রায়কে কেন্দ্র করে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে আদালত চত্বর পর্যন্ত রাখা হয়েছে কঠোর নিরাপত্তা বলয়।
মামলার সর্বশেষ ধাপ উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত ৩০ নভেম্বর রায়ের দিন ধার্য করে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালত। আজ একই আদালত চাঞ্চল্যকর এই মামলার রায় প্রদান করবেন।
এমএনজে





