ঘুর্ণিঝড় রোয়ানুর প্রভাবে গত রাত থেকে আজ বেলা ১১টা পর্যন্ত নোয়াখালীতে হালকা বাতাসের সাথে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। এখনো আকাশ মেঘাচ্ছন্ন সাথে রয়েছে ঘুড়ি ঘুড়ি বৃষ্টি।
জেলা আবহাওয়া অফিস সুত্রে জানা যায়, আজ ১১ ঘন্টায় ৬২মিঃমিঃ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
নোয়াখালী জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ঘুর্ণিঝড় পূর্ববতী এবং পরবর্তী সময়ের জন্য সকল প্রকার প্রস্তুতি মূলক ব্যবস্থা গ্রহন করা হয়েছে। উপকুলীয় প্রতিটি জেলায় ঘুর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে লোকজনকে আশ্রয়ের জন্য প্রস্তুত রাখা হয়েছে এবং শুকনো খাবার প্রস্তুত রাখার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে।
দুর্যোগ মোকাবেলায় রেড ক্রিসেন্ট সোসাইটির সেচ্ছাসেবকদেরকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
ইতিমধ্যে হাতিয়া সুবর্নচর ও কোম্পানীগঞ্জের উপকুলীয় এলাকা সমূহে মাইকিং করা হয়েছে।
নোয়াখালী কোর্ট বিল্ডিং কক্ষে আজ থেকে সার্বক্ষনিক কর্ন্ট্রোল রুম খোলা হয়েছে।
এমবি





