চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়, কেন্দ্রীয় জামে মসজিদের গেইটের নামকরণ 'মাইজভান্ডারী তোরণ' করাতে মিশ্র প্রতিক্রিয়া করেছে শিক্ষার্থীরা।
শুক্রবার জুমা'র নামাজ আদায়ের পর শিক্ষার্থীদের চোখে মাইজভান্ডারী তোরণ লেখাটি নজরে আসার পর বিভিন্ন মন্তব্য করেন শিক্ষার্থীরা।
অধিকাংশ শিক্ষার্থীরা মনে করেন, 'একটি বিশ্ববিদ্যালয়ের মত জায়গায় কোন একটি নির্দিষ্ট অঞ্চলের ধর্মীয় নাম ব্যবহার করা যুক্তিযোগ্য নয়।
তাদের মতে, বিশ্ববিদ্যালয় যেহেতু সারা বাংলাদেশের সবার জন্য তাই কোন এক অঞ্চলের ধর্মীয় অনুসারী মাইজমান্ডারীর নামানুসারে 'মাইজভান্ডারী তোরণ' করাটা ঠিক নয়।
তারা মাইজভান্ডারী তোরণ শব্দটি বাদ দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন'। এছাড়া চট্টগ্রাম অঞ্চলের শিক্ষার্থীরা নামটিকে যথার্থ বলেই উল্লেখ করেছেন।
উল্লেখ্য ও.এম.সি গ্রুপের চেয়ারম্যান এম.এ. মান্নান ভূইয়্যা'র অর্থায়নে নির্মিত হয়েছে চবির কেন্দ্রীয় জামে মসজিদের গেইট।
এনএম





