সুনামগঞ্জের ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে ট্রাকচাপায় সিএনজি চালিত অটোরিকশার চারজন নিহত হয়েছেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল সোয়া ৮টার দিকে ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের হাসনাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশেক সুজা মামুন এ খবর নিশ্চিত করেন।
তিনি জানান, সিলেট থেকে ছাতকগামী ট্রাকটি বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই চারজন নিহত হন।
প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি বলেও জানান ওসি।
এমকে





