ঝিনাইদহের শৈলকুপায় পহেলা বৈশাখে নতুন পোশাক না পেয়ে অভিমানে আত্মহত্যা করেছেন নুপুর (১৪) নামেএক কিশোরী। নুপুর কামান্না হাই স্কুলের ৭ম শ্রেণির ছাত্রী।
বৃহস্পতিবার সন্ধ্যায় শৈলকুপা উপজেলার কাজী নওয়াপাড়া গ্রামে এঘটনাটি ঘটে।
শৈলকুপা থানার ওসি মহিবুল ইসলাম জানান,প্রতিবেশী বান্ধবীদের দেখাদেখি নুপুর বাবার কাছে নতুন পোশাকের আবদার করেছিল। দরিদ্র কৃষিজীবী পিতা আব্দুস সাত্তার মেয়ের আবদার মেটাতে পারেন নি। অভিমানে নুপুর বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
এ ব্যাপারে শৈলকুপা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান ওসি।
এইচ ই





