খুন, অগ্নি সংযোগ, গাড়ী ভাংচুর, হরতাল-অবরোধ প্রত্যাহারের দাবিতে  শুক্রবার বিকালে নোয়খালী জেলাসদর মাইজদী প্রধান সড়কে আওয়ামীলীগ মিছিল করেছে।

মিছিল শেষে জেলা আওয়ামীলীগ প্রঙ্গনে শহর আওয়ামীলীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম.পি একরামুল করিম চৌধুরী, জেলা আওয়ামীলীগের সভাপতি ও সুবর্নচর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আনম সেলিম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি শিহাব উদ্দিন শাহিন, শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহিদুল্লা খান সহেল, জেলা যুবলীগ আহ্বায়ক ইকবাল করিম তারেক, যুগ্ম আহ্বায়ক হাছান ও ইমন ভট্ট প্রমুখ।

এসএইচ