রাজশাহী বিশ্ববিদ্যালয় হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের উদ্দ্যোগে ও দ্যা ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এর সহযোগীতায় “Career Excellence Chartered Accountancy as a Perfession” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে । শনিবার সকাল ১০ টার দিকে তৃতীয় বিজ্ঞান ভবনের ১২১ নং কক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়।

বিভাগের সভাপতি অধ্যাপক ড. এম হুমায়ুন কবীরের সভাপতিত্বে এবং বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দীন ও জহুরুল ইসলাম (এসিএ) এর সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন, বিভাগের অধ্যাপক ড. আব্দুল্লাহ আল হারুন, অধ্যাপক ড. মদন মোহন দে, আইসিএবি এর কাউন্সিলর মেম্বার শাহাদাত হোসাইন, মাহমুদ হোসাইন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, আইসিএবি একটি স্বাধীন ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান যা সিএ প্রফেশন এর সকল কার্যক্রম নিয়ন্ত্রন করে। সিএ একটি প্রফেসনাল ডিগ্রী। বাংলাদেশে বসেই একমাত্র ইংল্যান্ডের সিএ ডিগ্রী অর্জন করা যায়। স্নাতক পাশ করার পরে শিক্ষার্থীরা এ ডিগ্রী নিতে পারবে। বলা যেতে পারে এটি একটি জীবনমুখী শিক্ষা । যার ফলে পাসের পর ক্যারিয়ার নিয়ে শিক্ষার্থীদের ভাবতে হয় না ।

এখানে বাণিজ্যক ও অ-বাণিজ্যিক বিভাগের শিক্ষার্থীরা এ ডিগ্রী অর্জন করতে পারবে। এ ডিগ্রী অর্জন করতে হলে ছাত্র-ছাত্রী পড়াশুনার পাশাপাশি সিএ ফার্মে কাজ শিখতে হয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয় হিসাববিজ্ঞান ও তথ্যব্যবস্থা বিভাগের কর্মরত শিক্ষদের আইসিএবির সদস্য করার আশ্বাস প্রদান করেন। এদিকে সেমিনারে আইসিএবি সর্ম্পকিত বিভিন্ন ধরনের ভিডিও ফুটেজ প্রদর্শন ও শিক্ষার্থীদের মাঝে কুইজ এর ব্যবস্থা করা হয়।

এসময় অন্যান্যদের মধ্যে বিভাগের অধ্যাপক ড. মো: সাইয়েদুজ্জামান, ড. রুকসানা বেগম, সহযোগী অধ্যাপক ড. আনোয়ারুল হক, সহকারী অধ্যাপক মো. ইমরান হোসেন, মো. মনিরুজ্জামান, সুমন হোসেন, রাজ কুমার মৌলিক, সাইফুদ্দিন খান সহ চার শতাধিক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

 

আশিক/নাজিব