মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে প্রায় ৪ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর আবার তা চালু হয়েছে।

শনিবার ভোর সাড়ে ৪টার কিছু সময় পরে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এর আগে ঘনকুয়াশার জন্য মধ্যরাত সাড়ে ১২টা থেকে নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

ঘনকুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় আটকে পড়া যাত্রীসাধারণ প্রচণ্ড শীতে দুর্ভোগের মধ্যে পড়েন। সেই সঙ্গে উভয়পাড়ে আটকা পড়ে শত শত পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন। পরে ভোর থেকে তা স্বাভাবিক হতে শুরু করে।

জেএ