রাজধানীর হাতিরঝিলের লেকে অজ্ঞাত এক ব্যক্তির (৫০) লাশ পাওয়া গেছে।

সোমবার সকালে হাতিরঝিলের ওয়াটার ট্যাক্সির ১ নম্বর ঘাটের কাছে লাশটি ভাসমান অবস্থায় ছিল।

তেজগাঁও শিল্পাঞ্চল থানা-পুলিশের দায়িত্বরত পুলিশ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, লাশটি উপুড় হয়ে ভাসছিল। মৃত ব্যক্তির পরনে প্যান্ট-শার্ট রয়েছে।

ঘটনাস্থলে পুলিশ ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা রয়েছে বলে জানা গেছে।

জারিফ