চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৪৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে ৪০০ পিস ইয়াবা এবং ২০ লিটার বাংলা মদ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আবদুল আউয়াল জানান, জেলার লোহাগাড়া, সাতকানিয়া, পটিয়া মীরসরাই, সন্দ্বীপ, রাউজান, রাঙ্গুনিয়া বোয়ালখালী, বাঁশখালী, হাটহাজারীসহ বিভিন্ন উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে নাশকতার ঘটনায় একাধিক মামলা রয়েছে।

এমএম