যশোরের বেনাপোল সীমান্তবর্তী গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ভরতীয় যৌন উত্তেজক আনাগ্রা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
মঙ্গলবার (২৪ মার্চ) আনুমানিক ভোর সাড়ে ৪ টায় বেনাপোল পোর্ট-থানাধীন সীমান্তবর্তী গাতিপাড়া গ্রামের কাঁচা রাস্তার উপর হতে পরিত্যক্ত অবস্থায় ২,০৬০ পিচ ভরতীয় যৌন উত্তেজক আনাগ্রা ট্যাবলেট জব্দ করা হয়।
বিজিবি জানায়, ২৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আওতাধীন দৌলতপুর বিওপির একটি টহল দল সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে গাতিপাড়া গ্রামের কাঁচা রাস্তার উপর হতে মালিকবিহীন অবস্থায় ২,০৬০ পিচ ভরতীয় আনাগ্রা ট্যাবলেট জব্দ করে। যার আনুমানিক মূল্য ৬,১৮,০০০/- টাকা।
২৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন।
কেএইচ





