বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) মধ্যেই ২০২০-২১ অর্থবছরের ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আ. হ. ম. মুস্তফা কামাল।
বৃহস্পতিবার (১১ জুলাই) বিকাল ৩টায় সংসদের বিশেষ বাজেট অধিবেশনে ‘অর্থনৈতিক উত্তরণ ও ভতিষ্যৎ পথ পরিক্রমা’ শীর্ষক স্লোগান সম্বলিত ১১০ পৃষ্ঠার বাজেট বক্তৃতা শুরু করেন অর্থমন্ত্রী।
এবার ভিন্ন প্রেক্ষাপটে বাজেট অধিবেশন। অন্য সময় প্রায় সব এমপি বাজেট অধিবেশনে যোগ দিলেও এবার অনেকেই নেই। খোদ বিরোধী দলীয় নেতা রওশন এরশাদকেও সংসদে দেখা যায়নি অর্থমন্ত্রী বাজেট পেশ করার সময়।
তবে জানা গেছে, শারীরিক অসুস্থতার কারণে সংসদে যোগ দেননি রওশন এরশাদ। সিডিউল অনুযায়ী যোগ দেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইম মুহাম্মদ এরশাদের মৃত্যুর পর দলের নেতৃত্ব নিয়ে স্ত্রী রওশন এরশাদ ও তার ছোট ভাই জিএম কাদেরের মধ্যে একধরনের বিরোধ দেখা দেয়। পরে অবশ্য নানা ঘটনার পর জিএম কাদের চেয়ারম্যান হন আর রওশদ এরশাদকে করা হয়েছে দলের প্রধান উপদেষ্টা। একইসাথে সংসদের বিরোধী দলীয় নেতাও রওশন। আর জিএম কাদের হলেন সংসদের বিরোধী দলীয় উপনেতা।
সাধারণত দেশের অর্থবছরের বাজেট পেশের দিনে এমপি থাকে টইটম্বুর। সরকারি দলের পাশাপাশি সব দলের সংসদ সদস্যরা অধিবেশনে যোগ দেন। তবে এবার ভিন্ন প্রেক্ষাপটে অধিবেশন হওয়ায় এমপিদের বাই রোটেশন যোগ দেয়ার দিন ধার্য করা হয়েছে।
এমবি





