বাগেরহাটের শরণখোলায় হরিণের চামড়াসহ আবুল হোসেন (৪৮) নামের একজনকে আটক করেছে বনবিভাগ।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শরণখোলা উপজেলার তালতলী বাজার এলাকা থেকে তাকে আটক করেন বনরক্ষীরা। আটককৃত আবুল হোসেন শরণখোলা উপজেলার আমড়াগাছিয়া গ্রামের সইজউদ্দিনের ছেলে।
সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের কর্মকর্তা মো. কামাল উদ্দিন আকন জানান, হরিণের চামড়া বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে বনরক্ষীদের একটি দল অভিযান চালিয়ে আবুল হোসেনকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি হরিণের চামড়া উদ্ধার করা হয়। এ ঘটনায় বন্যপ্রাণী নিধন আইনে মামলা দায়ের করা হয়েছে।
ঢাকা, ২৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই





