ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সৈয়দ মোয়াজ্জেম আলী।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার ও অণুবিভাগের এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

 

জানা গেছে, সৈয়দ মোয়াজ্জেম আলি আওয়ামি পন্থী কূটনীতিক হিসেবে পরিচিত। ১৯৪৪ সালে সিলেটে জন্ম নেওয়া মোয়াজ্জেম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা শেষে ১৯৬৮ সালে পাকিস্তান ফরেন সার্ভিসের বিদেশ ক্যাডারে যোগ দেন। ১৯৭১ সালে ওয়াশিংটনে পাকিস্তান দূতাবাসে চাকরিরত অবস্থায় ৪ আগস্ট তিনি পাকিস্তানের পক্ষ ত্যাগ করে স্বাধীন বাংলাদেশের পক্ষে অবস্থান নেন। পরবর্তীকালে তিনি বিদেশ মন্ত্রকের গুরুত্বপূর্ণ বিভিন্ন দায়িত্ব পালন করেন। ১৯৯৫ সাল থেকে ’৯৮ পর্যন্ত তিনি ইরানে বাংলাদেশের রাষ্ট্রদূত, ১৯৯৮ থেকে ৯৯ শুরু পর্যন্ত ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্বে থাকেন। এরপর সেই সময়ের আওয়ামী লীগ সরকার তাকে ঢাকায় এনে বিদেশ সচিবের দায়িত্ব দেয়। ২০০১ সালের জুলাইয়ে ওই দায়িত্ব থেকেই তিনি অবসরে যান।

 

বিগত আওয়ামী লীগ সরকার ২০০৯ সালের জানুয়ারিতে সরকার গঠনের পর জুন মাসে ভারতে বাংলাদেশের হাইকমিশনার তারিক আহমেদ করিমকে নিয়োগ দেওয়া হয়। ১৯৬৭ সালে পাকিস্তান ফরেন সার্ভিসে যোগ দেওয়া তারিক করিম ১৯৯৮ সালে চাকরি থেকে অবসরে গিয়েছিলেন। তবে সেই সময়ের আওয়ামী লীগ সরকার তাকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পান। ২০০১ সালের অক্টোবরে হাসিনা সরকার সেবার নির্বাচনে পরাজিত হলে পরের খালেদা সরকার তারিকের চুক্তির নিয়োগ বাতিল করে। এরপর তিনি কিছুকাল যুক্তরাষ্ট্রে অবস্থান শেষে ঢাকায় ফেরেন।

ঢাকা, ২৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ