উত্তর বঙ্গোপসাগর ও তত্সংলগ্ন বাংলাদেশ-পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এতে গতকাল রোববার রাত থেকে চট্টগ্রাম ও আশপাশের এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে।
চট্টগ্রাম, কক্সবাজার এবং মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
পতেঙ্গা আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, লঘুচাপের কারণে উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু অতি প্রবল রয়েছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে অবিলম্বে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
আবহাওয়া দফতর জানায়, লঘুচাপের কারণে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ঢাকা, ২১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





