পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশ অভিযান চালিয়ে সেলিম হাওলাদার (৩০) নামে এক জাল ডলার ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ সময় তার নিকট মজুদকৃত এক হাজার জাল মার্কিন ডলার জব্দ করে পুলিশ।

শনিবার দিবাগত রাতে উপজেলার তুষখালী ইউনিয়ন বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে পার্শ্ববর্তী ভাণ্ডারিয়া উপজেলার তেলিখালী গ্রামের আবদুল মজিদ মিয়ার ছেলে।
পুলিশ জানায়, শনিবার দিবাগত রাতে সেলিম উপজেলার তুষখালী বাজারে ডলার বিক্রি করতে আসে। এ সময় বাজারের লোকজনের ডলার জাল বলে সন্দেহ হলে থানা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে জাল ডলারসহ সেলিমকে গ্রেফতার করে। এ ঘটনায় মঠবাড়িয়া থানার এসআই মো. ইকবাল হোসেন বাদী হয়ে সেলিমকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছে।

মঠবাড়িয়া থানার ওসি মো. নাসির উদ্দিন মল্লিক জানান, গ্রেফতারকৃত সেলিম একজন জাল ডলার ব্যবসায়ী। সে গাজীপুর ন্যাশনাল ব্যাংকে চাকরি করার সুবাদে দীর্ঘদিন যাবৎ জাল ডলারের ব্যবসা করে আসছিল। আজ রবিবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

জেআই