নাশকতা মামলায় নোয়াখালীর সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি গোলাম হোসেন শাহীনকে (৩৬) গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (২২ জুন) দুপুরে গ্রেফতারকৃত জামায়াত নেতাকে নোয়াখালী জেলা জজ আদালতে হাজির করা হলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠনোর নির্দেশ দেন।

এর আগে, ইউনিয়নের চাঁনপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত গোলাম হোসেন শাহীন চাঁনপুর গ্রামের মোখলেছুর রহমানের ছেলে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ চৌধুরী জানান, গোপন সূত্রে খবর পেয়ে জামায়াত নেতা শাহীনকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সেনবাগ থানায় নাশকতার তিনটি মামলা রয়েছে।

ওএফ