নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় এক যুবলীগ নেতাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত যুবলীগ নেতার নাম শেখ ইব্রাহিম (৩৫) বলে জানা যায়।
ইব্রাহিম উপজেলার সোনাপুর ইউনিয়ন যুবলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক এবং একই ইউনিয়নের কোরবান আলীর ছেলে।
এ ঘটনায় সাইফুল নামে আরও একজন আহত হয়েছেন। রাতে ইব্রাহিম ও সাইফুল আমিশাপাড়া বাজারের একটি দোকানে আড্ডা দিচ্ছিলেন।
এ সময় কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে করে এসে ইব্রাহিমের দিকে গুলি ছোড়ে। এক পর্যায়ে হামলাকারীরা ইব্রাহিমকে কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এসএইচ





