হরতাল-অবরোধসহ নানা প্রতিকূলতার মাঝেও গত অর্থ বছরে জাতীয় রাজস্ব বোর্ডের বেঁধে দেয়া সংশোধনী লক্ষ্যমাত্রা পূরণ করতে সক্ষম হয়েছে দিনাজপুরের হিলি স্থল বন্দরের কাষ্টমস কতৃপক্ষ। ১শ ৫৭ কোটি ৫৪ লাখ টাকা লক্ষ্য মাত্রার বিপরিতে বিভিন্ন খাত থেকে রাজস্ব আয় করেছে ১শ ৫৭ কোটি ৯৮ লাখ টাকা।

২০১২-১৩ অর্থ বছরে ৫৫ কোটি টাকা লক্ষ্য মাত্রার বিপরিতে আদায় করতে সক্ষম হয়েছিলো ২শ ২২ কোটি ৪৮ লাখ টাকা। গেল অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ড থেকে ১শ ৫৭ কোটি ৫৪ লাখ টাকা লক্ষ্য মাত্রা দেয়া হলেও মাত্র ৪৪ লাখ টাকা বেশী আদায় করেছে হিলি কাষ্টমস। পাশাপাশি রাইচ ব্রান্ড,সিমেন্ট,কটন,প্লাষ্টিকের ঝুড়ি,মোলাসিসসহ নানা পণ্যসামগ্রী ভারতে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ৩৩ লাখ ১ হাজার ১শ ৯৫ মার্কিন ডলার।

আমদানীকারক আমিনার রহমান বলেন,হিলি কাস্টমস রাজস্ব কর্মকর্তা মনিরুজ্জামান চৌধুরীর হাতে প্রায় প্রতিনিয়ত আমদানীকারক ও তাদের প্রতিনিধিরা হয়রানীর শিকার হয়ে থাকেন। টাকা না দিলে তিনি কোন কাজ করেন না বরং বিভাগীয় কমিশনারের নিজস্ব লোক বলে উল্টো হুমকি দেয়ায় ব্যবসায়ীরা এ পোর্ট দিয়ে পন্য আমদানীতে নিরুৎসাহিত হচ্ছে। একজন রাজস্ব কর্মকর্তা ৬ মাস করে একটি স্টেশনে থাকলেও তিনি কমিশনারের লোক হওয়ায় এক বছরের বেশী সময় ধরে অবস্থান করে সরকারের রাজস্ব ক্ষতি করে কোটি কোটি টাকা অবৈধভাবে আয় করছেন। তিনি না থাকলে বন্দর দিয়ে আরও ব্যবসা হতো সরকারও আরও দ্বিগুন রাজস্ব পেত। তার কারণে রাজস্ব আদায়ও কম হয়েছে ।

হিলি স্থলবন্দরের কাষ্টমস সহকারী কমিশনার মো. শাকিল খন্দকার বলেন- হরতাল, অবরোধসহ বিভিন্ন প্রতিকূলতার মাঝেও গেল অর্থবছরে হিলি বন্দরের রাজস্ব আয়ের সংশোধিত লক্ষমাত্রা অতিক্রম করেছে। এর পাশাপাশি রপ্তানি করেও বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ৩৩ লাখ মাকিন ডলার ।

ঢাকা. ৮ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেএ