কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেকপোষ্টে দায়িত্বরত বিজিবি’র সদস্য বুধবার সকালে কক্সবাজারগামী একটি যাত্রীবাহি স্পেশাল সার্ভিস গাড়ীতে তল্লাশী চালিয়ে ৪৩৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে।
মরিচ্যা বিজিবি’র সুবেদার মোল্লা ফেরদৌস আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার গামী যাত্রী বাসে তল্লাশী চালিয়ে সীটের নিচে পলিথিন মোড়ানো অবস্থায় এসব ইয়াবা গুলো উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবার মূল্য আনুমানিক ১২ লাখ টাকা।
এমবি





