ঢাকার হলি আর্টিজান হামলার অন্যতম হোতা এবং পরবর্তীতে নিহত জঙ্গি মারজানের বোন যশোর থেকে আটক খাদিজা আক্তারের ৩ দিনের রিমান্ড মনজুর করেছে আদালত।

আজ সকালে তাকে যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বুলবুল ইসলামের আদালতে হাজির করলে আদালত ৩ দিনের জন্য রিমান্ড মনজুর করেন।

এর আগে ৯ অক্টোবর পুলিশ তাকে আটক করে আদালতে সোপর্দ করে ৭ দিনের রিমান্ড আবেদন করেছিল। তবে আদালত ঐ দিন তাকে জেল হাজতে প্রেরণ করে ১৯ অক্টোবর রিমান্ডের শুনানীর দিন ধার্য্য করে।

১৯ অক্টোবর আসামী পক্ষে কোন আইনজীবী না থাকায় আদালত ২৩ অক্টোবর শুনানীর পরবর্তি দিন ধার্য করে।

উল্লেখ্য, গত ৯ অক্টোবর পুলিশ খাদিজা আক্তারকে যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডের একটি ভাড়া বাড়ি থেকে আটক করে। এরপর তার বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা করা হয়।

তারেক/জেড