বগুড়ার শেরপুর উপজেলায় চার মাদকাসক্তকে হাতেনাতে ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শেরপুর পৌর শহরের খেজুরতলা এলাকায় মাদকদ্রব্য সেবনকালে তাদের হাতেনাতে ধরে পিটুনি দিয়ে পুলিশে দেওয়া হয়।
আটক চারজন হলেন- সিরাজগঞ্জের শাহজাদপুরের হাটপাটিল গ্রামের মৃত হবি ফকিরের ছেলে জীবুল ফকির (১৯), একই গ্রামের ছানোয়ারের ছেলে সোহেল রানা (১৯), ধুনট উপজেলার মাদরবিটা গ্রামের মৃত মঙ্গলা মন্ডলের ছেলে বকুল মন্ডল (২৫) ও শেরপুর পৌর শহরের উত্তর সাহাপাড়ার মৃত মমতাজ উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৩৭)।
শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) এবাদ আলী জানান, আটক চারজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এমবি





