গাজীপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াত-শিবির কর্মীসহ ৪১ জনকে আটক করেছে জয়দেবপুর থানা পুলিশ।

বুধবার রাতে ঢাকা প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর মহানগরের ভোগড়া, চান্দনা চৌরাস্তা ও লক্ষ্মীপুরা এলাকায় এ অভিযান চালানো হয়।

জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ খন্দকার রেজাউল হাসান রেজা জানান, নাশকতার আশঙ্কায় অভিযান চালিয়ে ৪১ জনকে আটক করা হয়। এর মধ্যে ডুয়েট থেকে আটক করা হয়েছে ৩৬ জনকে।

এআর