বগুড়ার বিভিন্ন স্থানে রোববার রাত ৮ থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত অভিযান চালিয়ে জামায়াত নেতাসহ ৫৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারদের মধ্যে রয়েছেন, আওয়ামী লীগের শোক র্যা লিতে ককটেল হামালায় অভিযুক্ত আদমদীঘি উপজেলা জামায়াতের আমীর আতাউর রহমান।

এছাড়াও বিশেষ অভিযানে পুলিশ সদর থানায় ২৩, শিবগঞ্জে ৩, সোনাতলায় ৩, গাবতলীতে ৮, সারিয়াকান্দিতে ২, ধুনটে ৫, শেরপুরে ২, নন্দীগ্রামে ৩, আদমদীঘিতে ২, দুপচাঁচিয়ায় ৪ এবং গোয়েন্দা পুলিশ একজনকে গ্রেফতার করেছে।

এদের সবাই মাদকসহ অন্যান্য মামলার ওয়ারেন্টভুক্ত এবং নিয়মিত মামলার আসামি। এ সময় ২০ বোতল ফেনসিডিল, ৩৬ পিস ইয়াবা, আট গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ ।

জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) উজ্জল কুমার রায় বলেন, ‘মাসব্যাপী এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।’

এআর