প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া স্টিফেন ব্লুম বার্নিক্যাট।

রোববার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

এর কয়েকদিন আগে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অ্যাডভোকেটের কাছে নিজের পরিচয়পত্র পেশ করেছিলেন নবনিযুক্ত এই মার্কিন রাষ্ট্রদূত।

জেএ