বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৪৬তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। দিনটি পালন উপলক্ষে মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) নড়াইলে জেলা প্রশাসন ও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ট্রাষ্টের আয়োজনে বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়।
এ উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় নূর মোহাম্মদের জন্মস্থান নূর মোহাম্মদ নগরে একটি র্যালি বের করা হয়। জেলা প্রসাশক এমদাদুল হক চৌধুরী, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষার্থী, এলাকাবাসীর অংশ গ্রহনে র্যালিটি গ্রাম প্রদক্ষিণ করে। র্যালি শেষে নূর মোহাম্মদের স্মৃতির উদ্দেশ্যে নির্মীত স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
পরে সেখানে পুলিশ সুপারের নেতৃত্বে জেলা পুলিশের একটি চৌকশ দল সশস্ত্র ছালাম প্রদর্শন করে। নূর মোহাম্মদ ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোর জেলার গোয়ালহাটি গ্রামে শাহাদাত বরণ করেন। এদিন পাকিস্তানি হানাদার বাহিনীকে প্রতিরোধ এবং দলীয় সঙ্গীদের জীবন বাঁচাতে হাসমিুখে নিজেকে উৎসর্গ করেন নূর মোহাম্মদ।
রিন্টু/জারিফ





