রাজধানীতে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হওয়া অজ্ঞাত (১৮) পরিচয়ের এক তরুণীর ঢাকা সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

শনিবার (২১ মে) সকালে রাজধানীর কাটাবন মোড় এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় ওই ভোরে তরুণীকে উদ্ধার করে শ্যামলীতে ঢাকা সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়।

আহতবস্থায় তরুণীকে উদ্ধার করেন ওই হাসপাতালের চিকিৎসক আসমা উল আরাবি।

তিনি জানান, কাটাবন মোড়ে রক্তাক্ত অবস্থায় ওই তরুণীকে পড়ে থাকতে দেখলে তিনি তাকে উদ্ধার করে সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ক্যাম্প পুলিশ ইন্সপেক্টর সিদ্দিক রহমান জানান, মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এমআর