বাংলাদেশ জমিয়াতুল মুদার্রেছীন বগুড়া সদর উপজেলা শাখার উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মানব বন্ধন অনুষ্ঠিত
আজ (বৃহস্পতিবার) সকাল ১১.০০ ঘটিকায় বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন বগুড়া সদর উপজেলা শাখার উদ্যোগে বগুড়া সদর উপজেলার সকল মাদরাসা প্রধান ও শিক্ষক-শিক্ষিকাদের অংশ গ্রহণে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
এ কর্মসূচীতে শিক্ষক- শিক্ষিকাগণ সন্ত্রাস ও জঙ্গিবিরোধী বিভিন্ন ধরনের শ্লোগান ও লেখা এবং কুরআন-হাদিসের বাণী সম্বলিত প্লাকার্ড নিয়ে সারিবদ্ধভাবে অংশ গ্রহণ করে। প্লাকার্ডের ভাষা ছিল ”ইসলামে জঙ্গিবাদ নেই, অন্যায়ভাবে মানুষ হত্যা গোটা জাতি হত্যার শামিল, সামাজিক বিশৃংখলা হত্যার চেয়েও মারাত্বক অপরাধ, জঙ্গিবাদ জিহাদ নয় বরং সন্ত্রাস, সন্ত্রাস-জঙ্গিবাদ রুখে দাঁড়াও, ইসলামে জঙ্গিবাদ হারাম ”
মানববন্ধন কর্মসূচি চলাকালে সন্ত্রাস জঙ্গিবাদ বিরোধী বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা আ ব ম তোফায়েল হোসেন খান, উপাধ্যক্ষ মাওলানা রাগেব হাসান ওসমানী সহ প্রমুখ
বক্তারা বলেন- যারা জেনে শুনে অন্যায়ভাবে মানুষ হত্যাকে হালাল জানে ও এমন কর্মকান্ডে জড়িত হয় তারা মুসলমান নয়, এরা জান্নাতের সুঘ্রাণও পাবেনা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, যে ব্যক্তি আমাদের উপর অস্ত্র ধারন করবে সে আমাদের অন্তর্ভূক্ত নয়।
এমবিএইচ





