সাতক্ষীরায় মাল্টি লেভেল কোম্পানি (এমএলএম) তিয়ানশির কার্যালয় থেকে শিবিরের ৭ কর্মীকে আটক করেছে পুলিশ।

বুধবার দুপুরে সাতক্ষীরা শহরের কামালনগরের আবু বক্কর সিদ্দিকের ভাড়াবাড়ি থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- হাফিজুল ইসলাম, মফিজুল ইসলাম, আবুল বাসার, আবুল কালাম, হাফিজুর, খায়রুল ও নাজমুল হোসাইন।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কামালনগরের আবু বক্কর সিদ্দিকের ভাড়াবাড়িতে তিয়ানশির কার্যালয়ে অভিযান চালানো হয়। এ সময় সেখানে শিবিরের গোপন বৈঠক চলছিল। বৈঠক থেকে ৭ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, আটককৃতরা তিয়ানশি মাল্টি লেভেল কোম্পানিতে চাকরি করতেন। এজন্য তারা অফিসে ছিলেন।

এমই