রাজধানীর সবুজবাগ-বাসাবো এলাকায় মর্জিনা(২২) নামের এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। বিকেল সোয়া ৫টার দিকে ময়না তদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) কার্তিক চন্দ্র বিশ্বাস জানান, বুধবার বেলা ১২টা ৪০ মিনিটে সবুজবাগের উত্তর বাসাবো এলাকার ৫৫/৭/৯ নম্বর বাড়ির চতুর্থ তলার একটি রুম থেকে ২২ বছর বয়সী মর্জিনার লাশ উদ্ধার করা হয়। সোয়া ৫টার দিকে ময়না তদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এসআই বিশ্বাস জানান, ওই গৃহবধুর গলায় কালো দাগ রয়েছে। তিনি আরও জানান, গত এক মাস আগে অজয় নামের একজনকে নিয়ে ওই বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন মর্জিনা।
ঘটনার পর থেকে অজয় পলাতক রয়েছে। নিহতের খালা ফরিদা আক্তারের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে। পাশাপাশি অজয়কে গ্রেপ্তারেরও চেষ্টা চলছে বলেও জানান এসআই বিশ্বাস।
[b]ঢাকা, জেইউ, ৫ মার্চ ( টাইমনিউজবিডি.কম ) // জেআই[/b]