৩৮তম বিসিএসের প্রিলিমিনারী পরীক্ষা আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
আজ (রোববার) বিকালে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) জনসংযোগ কর্মকর্তা ইশরাত শারমিন এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ৭ নভেম্বর কমিশনের সভায় ২৯ ডিসেম্বর ৩৮তম বিসিএসের প্রিলিমিনারী পরীক্ষা গ্রহণের পরিকল্পনা করা হয়।
এই বিসিএসের আবেদন কার্যক্রম ইতিমধ্যে শেষ হয়েছে। গত ১০ আগস্ট এই বিসিএসে আবেদন কার্যক্রম শেষ হয়। এতে ৩ লাখ ৪৬ হাজার ৫৩২ জন প্রার্থী আবেদন করেন।
এই বিসিএসে ২ হাজার ২৪ জন ক্যাডার কর্মকর্তা নিয়োগ করা হবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।
পিএসসি সূত্রে জানা গেছে, প্রশাসন ক্যাডারের ৩০০, পুলিশ ক্যাডারের ১০০টি পদ’সহ ৩৮তম বিসিএসে সাধারণ ক্যাডারে মোট ৫২০টি, কারিগরি ও পেশাগত ক্যাডারে ৫৪৯টি এবং শিক্ষা ক্যাডারে ৯৫৫টি পদ থাকছে।
এমবি





