চট্টগ্রামে পাহাড় ধসে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। আরাফাত হোসেন ফরিদ (১২), উম্মে সালমা (৫) ও বিবি মরিয়ম (২) নামে ওই তিন ভাই-বোন ধসে পড়া পাহাড়ের মাটিচাপায় মারা যায়।
নিহত শিশুদের বাবার নাম শাহজাহান ও মা পাখি বেগম।
শনিবার (১৮ জুলাই) রাত দুইটার দিকে আমিন কলোনিতে শাহজাহান মিস্ত্রীর ঘরে পাহাড় ধসে পড়লে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন মাটিচাপ পড়া শিশুগলিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক জাহাঙ্গীর আলম এ খবর নিশ্চিত করেন।
এমকে





