রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) হাসপাতালে নায়েক আবদুর রাজ্জাককে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকি।

এর আগে শুক্রবার সকালে কক্সবাজার থেকে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন।অপহরণের ৯ দিন পর বৃহস্পতিবার বিকালে আবদুর রাজ্জাককে নিঃশর্তভাবে ফেরত দেয় মিয়ানমার।

গত ১৭ জুন ভোরে নাফ নদীতে বাংলাদেশের জলসীমায় একটি নৌকায় তল্লাশির সময় মিয়ানমারের সীমান্তরক্ষীরা হঠাৎ গুলি চালালে বিজিবির সদস্য বিপ্লব কুমার গুলিবিদ্ধ হন।

এরপর তারা নৌকা ও এর মাঝি লালমোহন, মাঝির সহকারী ১২ বছরের জীবন দাসসহ নায়েক রাজ্জাককে মিয়ানমারে ধরে নিয়ে যায়।

ওই দিন সন্ধ্যায় মাঝি ও তার সহকারীকে (ভাগনে) ছেড়ে দিলেও অনেক টালবাহার পরে বৃহস্পতিবার বিকালে রাজ্জাককে ছেড়ে দেয় মিয়ানমার

এআর