সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকায় মাইক্রোবাস চাপায় দুই নারী নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।
শুক্রবার সকাল ৯টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মাহসড়কের চেয়ারম্যান মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইন চার্জ (ওসি) বিএম ইমদাদুল হক জানান, সকাল ৯টার দিকে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি ভটভটিকে চাপা দিলে ঘটনাস্থলেই দুই নারীর মৃত্যু হয়।
এ সময় আহত হন ভটভটির পাঁচ যাত্রী। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কেএইচ





