ভারতে পাচারের উদ্দেশে নিয়ে যাওয়ার সময় নারী ও শিশুসহ ১৮ জনকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় এক পাচারকারীকে আটক করা হয়।

শুক্রবার সকাল পৌনে ১০টায় খুলনা-বাগেরহাট মহাসড়কের বাগেরহাট সদর উপজেলার দরকানা ব্রিজ টোলঘাট থেকে এদের উদ্ধার করে বাগেরহাট মডেল থানা পুলিশ।

আটক পাচারকারী মো. আফতাব হাওলাদার (৩৮) মোড়েলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নের চালতাবুনিয়া গ্রামের মৃত দলিল উদ্দিনের ছেলে।

উদ্ধারকৃত নারী-শিশুদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের ট্রাকে করে সাতক্ষীরা সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।

বাগেরহাটের সহকারী পুলিশ কমিশনার হায়াতুল ইসলাম খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এসএইচ/কেএইচ