কক্সবাজারের টেকনাফে দুই মাদক ব্যবসায়ীর মধ্যে গুলাগুলির ঘটনায় আবদুর রহমান (২৩) নামে এক ‘মাদক ব্যবসায়ী’ নিহত হয়েছে।

সোমবার ভোরে টেকনাফের হোয়াইক্যং সাতঘরিয়া পাড়া শিয়াল্লা গোনা পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত হোয়াইক্যং পূর্ব মহেষখালীয়া পাড়ার শাহ আলমের ছেলে।

পুলিশ জানায়, মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলির খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পৌছালে, মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে সেখানে তল্লাশি চালিয়ে তিন হাজার ইয়াবা, একটি দেশীয় এলজি, ৩ রাউন্ড তাজা কার্তুজ ও ৬ রাউন্ড খালি গুলির খোসা উদ্ধার করা হয়। এসময় আবদুর রহমান নামে ওই যুবককে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে কক্সবাজারে রেফার করে। কক্সবাজার নেওয়ার পথেই সে মারা যায়। তবে সে শীর্ষ ইয়াবা ব্যবসায়ি ছিল।

এসব তথ্য নিশ্চত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস।

জেড