সুনামগঞ্জে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে ফয়জুর নূর (২৭) নামে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহসিনা বেগম এ সাজা দেন।
ফয়জুর নূর সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের বর্মত্তরপুর গ্রামের মোজাফ্ফর আলীর ছেলে।
সুনামগঞ্জ সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) গাজী শাখাওয়াত হোসেন জানান, বখাটে ফয়জুর পাশের গ্রামের এক ছাত্রীকে স্কুলে যাওয়া আসার সময় প্রায়ই উত্ত্যক্ত করে আসছিলেন।
এরই ধারাবাহিকতায় ফয়জুর সকালে ওই ছাত্রীকে আবার উত্ত্যক্ত করেন। এ সময় স্থানীয়রা তাকে আটক করে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ফয়জুরকে আটক করে।
বিকেলে তাকে ভ্রাম্যমাণ আদলতে হাজির করলে আদালতের বিচারক ছয় মাসের কারাদণ্ড দেন।
কেএইচ





